Monday, August 15, 2005

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি : নির্মলেন্দু গুণ


সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি,
রেসকোর্স পার হয়ে যেতে সেইসব গোলাপের একটি গোলাপ গতকাল
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি ৷
আমি তাঁর কথা বলতে এসেছি ৷

শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট
গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি ৷
আমি তাঁর কথা বলতে এসেছি ৷

সমবেত সকলের মতো আমি পলাশ খুব ভালোবাসি,
'সমকাল' পার হয়ে যেতে সদ্যফোটা একটি পলাশ গতকাল কানে কানে
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি ৷

শাহবাগ অ্যাভিনু্র ঘূণায়িত জলের ঝনাটি আর্তস্বরে আমাকে বলেছে,
আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি ৷
আমি তাঁর কথা বলতে এসেছি ৷

সমবেত সকলের মতো আমারো স্বপ্নের প্রতি পকখপাত আছে,
ভালোবাসা আছে, শেষরাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল
আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি ৷
আমি তাঁর কথা বলতে এসেছি ৷

এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাকখী থাকুক,
না-ফোটা কৃষঞচূড়ার শুষ্ক-ভগ্ন অপ্রস্তুত প্রানের ঐ গোপন মঞ্জরীগুলো
কান পেতে শুনুক, আসন্ন সন্ধ্যার এই কোলো কোকিলটি জেনে যাক,
আমার পায়ের তলার পূণ্য মাটি ছুঁয়ে
আমি আজ সেই গোলাপের কথা রাখলাম,
আমি আজ সেই পলাশের কথা রাখলাম,
আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম ৷

আমি আজ কারো রক্ত চাইতে আসিনি,
আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম ৷
_______________
আমি আওয়ামী লীগ বা জাতীয়তাবাদী কোন দলের নই ৷ আমি শেখ মুজিবকে সন্মান করি, একই সাথে সন্মান করি জিয়াউর রহমান-কে ৷ ১৫ই আগষ্টে (2005) প্রথম আলোতে প্রকাশিত এই কবিতাটি আমার কাছে অসাধারন লেগেছে৷ নির্মলেন্দু গুন সত্যিই গুনবান ৷ ভালোলাগা থেকেই কবিতাটি তাই এখানে স্থান পেলো ৷

Another very good article from the new generation, published in the Daily Star. It reflects very much the true situation of people of new generation about Mujibur Rahman and our Liberation History.

Thursday, August 04, 2005

প্রার্থনা


তোমারি ইচ্ছা করো হে পূর্ণ,

আমারো জীবনও মাঝে ...

আমার অসম্ভব পছন্দের একটি প্রার্থনা ৷ ধন্যবাদ রবীন্দ্রনাথ এই চমত্‍কার লাইনটির জন্য ৷


Image Credit: SCIENCE PHOTO LIBRARY



Tag: , ,

Sunday, July 31, 2005

ভালোবাসা কি খুব সস্তা হয়ে গেছে বন্ধু?

যখন তখন যেখানে সেখানে
বাড়িতে রাস্তায় বৃষ্টির আগে এবং বৃষ্টির পরে
নদীর এপার এবং নদীর ওপারে
রেস্তোরাঁয়, পেজারে, টেলিফোনে
ওভাবে বোল না, 'আমি তোমাকে ভালোবাসি'
সত্যি সত্যি ভালোবাসলে
তোমার জিভ জড়িয়ে আসত, কথা বলতে পারতে না ৷'
- সুবোধ সরকার৷

তোমাকে আমার এক গুচ্ছ প্রশ্ন


মাঝে মাঝে এলোমেলো বাতাস ঘেরা নির্জন সমুদ্রতীরে,

পাথরের খাঁজে খাঁজে ঝিনুক কুড়াতে যাওয়ার সুপ্ত বাসনা ছিলো কি কখনো তোমার?

দুরের নীল সমুদ্র, পাহাড়,পেরিয়ে যেখানে শুধুই পাহাড় ৷

নীল মেঘগুলো কেবলই দুষ্টু মেয়ের মতো লেপ্টে থাকে যে পাহাড় চুড়ায়

সেখানে কখনো যেতে মন টানে নি তোমার?

হলুদ রোদের শহরে ঝিম পড়া দুুপুরে চিরচেনা বিছানায় উপুড় হয়ে

অলসভাবে মেলে ধরা উপন্যাসের পাতাকে স্বাকখী করে

কখনো কি নিদারুন নি:সঙ্গ উপলব্ধি হয় নি তোমার?

এক বুক উপচে পড়া ভালোবাসা নিয়ে জোছনায় ভেসে যাওয়া কোনো রাতে

কারো বুকে মাথা দিয়ে নিজেকে আত্নসমর্পন করতে ইচ্ছে হয়নি কখনো?

তোমার সবগুলো উপলব্ধি আজো আয়নার মতো প্রতিবিম্ব হয়

আমার গহীন মনের স্বচ্ছ সরোবরে ৷

সেই প্রতিবিম্বের খবর রাখতে ইচ্ছে হয় নি কখনো তোমার?

সাদিক মোহাম্মদ আলম ৷ সিঙ্গাপুর ৷ ২০০৫

চিকেন প্র্যায় , মোকলায়


এবার যখন বাংলাদেশে গেলাম, হুট করেই ঢাকা থেকে চট্রগ্রাম যাওয়ার সুযোগ হয়ে গেলো৷ পুরনো এক কাসের বন্ধুর বিয়ের খবর পেয়ে তাই আর কেউ যাক না যাক আমি যাবো ঠিক করে ফেলি৷

যাই হোক যাওয়াটা বিফল হয়নি৷ সুন্দর শহর চট্রগ্রাম আবার দেখা হয়ে গেলো৷ বোনাস হিসেবে পতেঙ্গাও ঘুরে আসলাম৷ পতেঙ্গা সৈকতের পাশে একটা রেস্টুরেন্টের ব্যানারে চোখ পড়তেই বেশ অবাক হলাম৷ অবাক হওয়ার কারন একটা খাবারের নাম৷ অনেক সময় নিয়ে বোঝার চেষ্টা করলাম জিনিসটা কি৷ আমার সাথে বন্ধুকে জিজ্ঞেস করতে সে ব্যাখ্যা করে দিলো,

চিকেন প্র্যায় মানে হলো চিকেন ফ্রাই৷

মোকলায় মানে মোগলাই৷ ভালোই !!

আমাদের প্রত্যেকের জীবন

আমাদের প্রত্যেকের জীবনটাই একেকটা বিশাল মহাবিশ্ব, তাই না? আমাদের প্রত্যেকে নিজের জীবনে যে বিশাল গল্প বহন করে চলি, যে গল্প নিয়ে আমাদের নিজস্ব অভিজ্ঞতাগুলো সেই জীবন অভিজ্ঞতা একান্তই আমাদের নিজস্ব৷ কোন একটা বিষয় নিয়ে যখন আমরা চিন্তা করি তখন আমাদের পূর্ব অভিজ্ঞতা আমাদের মনকে প্রভাবিত করে৷ আমাদের চিন্তা, চেতনা, ভাবনা জীবনের গল্পগুলোর সাথে মিলে মিশে একাকার হয়ে যায়৷ এ জন্যই মাঝে মাঝে মনে হয়, কোন একটা গান শুনতে শুনতে যখন মনটা আনমনে হয়ে যায় তখন আমার মনের যে অনুভূতি তা কখনোই আরেকজনের মনের অনুভূতির সাথে মিলবে না৷

একটা অসাধারন গান বা সুর আমার মনের তারে যে মূর্ছনা তোলে ঠিক সেই মূর্ছনাটি আরেক জনের মনে তৈরী হবে অন্য ভাবে৷ ইস্ দুইজন মানুষের মনে যদি একই মূর্ছনা তোলা যেত, কেমন হতো?

সময় শুধু মোমের মতো পোড়ে

বৃষ্টি রাতে গানের মাঝে ভেসে,

চাঁদ চলেছে অনেক দূর দেশে৷

থমকে থাকা ধোঁয়াটে এস্রাজে,

জমাট বাঁধা পুরনো সুর বাজে৷

চোখ জুড়ানো স্বপ্ন মেলে ডানা

অনেক কথা জেনেও হয় না জানা৷

সময় শুধু মোমের মতো পোড়ে,

ভাবনাগুলো মেঘের সাথে ওড়ে৷

হাত বাড়িয়ে বৃষ্টি ছোঁয়া গানে,

এমন রাতে ডাকিস যদি তুই৷

অনেক দূরে চাঁদ হাসে যেখানে,

পুরনো সুর দুহাত ভরে ছুই৷

Thursday, July 28, 2005

Watch Bangladesh Tv Channels Live in this website and also Bangladesh Cricket whenever it is happening around the globe !! Thanks to Bangladesh Live.... Posted by Picasa

Bangladesh Beyond Headline:: an interestive view of Bangladesh from few American Students who came and visited Bangladesh and then went back to make this film. Posted by Picasa

Sunday, July 24, 2005

শুধু শখের জন্য প্রাণের বদলে

শুধু শখের জন্য প্রাণের বদলে কিনেছি হাজার ফানুস,

আকাশ বুঝেছে, বাতাস বুঝেছে, বুঝেনি শুধু মানুষ ৷

শুধু প্রেমের জন্য জেতার বদলে হেরে গেছি অনায়াসে,

পাহাড় বুঝেছে, সাগর বুঝেছে

বুঝেনি কেবল তা সে ৷

যার পায়ের চিহ্ন রেখেছি আগলে শ্রী মহাদেবের মতো

সেই মেয়েটি দেখলো না শুধু আমার বুকের খত ৷

শুধু আলোর জন্য বন্ধ জানালা দিয়েছিলাম আমি খুলে,

নিয়তির সাথে যুদ্ধ চলেনা

গিয়েছিলাম আমি ভুলে ৷

যার প্রাণের জন্য গেয়েছি গান আমি মরু রাখালের সুরে,

সেই মেয়েটি রয়েছে কি যেন এখনো একলা দূরে ৷

- সানী জুবায়ের ৷ নির্জন স্বাকখর